ভারতে পাচারের সময় মাধবপুরে সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার

প্রকাশিত: 6:48 PM, March 10, 2020

ভারতে পাচারের সময় মাধবপুরে সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতে পাচারের সময় সাড়ে ৭ লাখ টাকা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে রাজেন্দ্রপুর বিওপির হাবিলদার অরুন চন্দ্রের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তবর্তী রামনগর এলাকায় টহল দেওয়ার সময় দেখতে পান একজন বাংলাদেশী নাগরিক সীমান্ত শুন্য লাইন অতিক্রম করে ভারতে যাচ্ছে তখন বিজিবি ওই ব্যাক্তি কে ধাওয়া করে।
বিজিবির ধাওয়া খেয়ে ওই ব্যাক্তি একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগের ভিতর তল্লাশী চালিয়ে সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর