ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
ডেস্ক প্রতিবেদন : মুজিববর্ষের ক্ষনগননা শেষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সিলেট সিটি করপোরেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকির উদযাপন শুরু হয়। মঙ্গলবার সকাল ৮টায় নগর ভবন প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারিরা। পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সবাইকে নিয়ে কেক কেটে উদযাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি ও জাতিয় শিশু দিবস।
.
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, মো. কাউন্সিলর তৌফিক বকস, কাউন্সিলর এ বি এম উজ্জল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, নির্বাহি প্রকৌশলী আলী আকবর, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান প্রমুখ।
.
দিনব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণসহ অন্যান্য ভাষণ প্রচার এবং মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host