প্রতিটি অঞ্চলে জমিয়তের বিপ্লব ঘটাতে হবে; শায়খুল হাদীস আতাউর রহমান
প্রকাশিত: 11:31 PM, September 24, 2020
আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গোয়াইনঘাট উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জি বলেন, আমাদের মিশন হচ্ছে দেশের প্রতিটি অঞ্চল থেকে জমিয়তের বিপ্লব ঘটানো। প্রতিটি শহর, প্রত্যন্ত অঞ্চল থেকে জমিয়তের বিপ্লব ঘটাতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে আমাদের কষ্ট মুজাহাদা করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনসহ প্রতিটি কর্মক্ষেত্রে আমাদের অনেক মিশন আছে, যেগুলো বাস্তবায়ন করতে আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজকে এগিয়ে নিতে হবে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানি, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক নুর আহমদ কাসেমী।