ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো. এহসান চৌধুরী পিপিএম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সুহেল রেজা পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা থানা) মো. ইসমাইল হোসেন পিপিএম, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
এছাড়াও দক্ষিণ সুরমা থানার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে বিগত মাসের ওপেন হাউজ ডে-তে উত্থাপিত প্রস্তাবনাসমূহ পর্যালোচনা করে তা সমাধান করা হয়েছে বলে জানানো হয়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host