ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া সিএনজি অটোরিকশা উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল অনুমান সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৮নং কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল পয়েন্টের বাম পার্শ্বে পশ্চিম দক্ষিণ দিকে আলীম পেইন্টিং এর ডেন্টিং মিস্ত্রি আমির হোসেনের ওয়ার্কসপ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। যার চেচিস নং-২৭৪৩০, ইঞ্জিন নং- ০৪৭৪৩।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর বেলা অনুমান সোয়া একটার দিকে সিএনজি অটোরিকশা চালক দুলাল মিয়া (৪০) দক্ষিণ সুরমা থানাধীন বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে পাকা রাস্তার গাড়ি রেখে নামাজ পড়তে মসজিদে ঢুকেন। এরপর মসজিদ থেকে বের হয়ে আর গাড়িটি পাননি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে থানায় একটি মিসিং কেস দায়ের করেন মো. শরীফ আলী (৩০)। পরে দক্ষিণ সুরমা থানা ৩৭৯ পেনাল কোডের ৩৭৯ ধারা মতে অভিযোগটি মামলা (০৯) হিসেবে রুজু করেন।
পরবর্তীতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী অফিসার এসআই মো. সাইদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধার করেন। এসময় চুরির দায়ে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বেটুয়ারমুখ গ্রামের সালিক আহমদের পুত্র রুমন আহমদ(২০)কে গ্রেপ্তার করেন। পরে রুমনের বক্তব্য অনুযায়ী তার সহযোগী সিলেট জেলার জালালাবাদ থানার পশ্চিম জাঙ্গাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মো. আমির হোসেন(২২) কে বুধবার সকাল ১০টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় উভয় আসামি ঘটনার সাথে জড়িতের দায় স্বীকার করে।
মামলার তদন্তকারী অফিসার এসআই মো. সাইদুর রহমান গাড়ি উদ্ধার ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host