মাধবপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: 7:56 PM, March 15, 2021

মাধবপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে বিষপানে মো. সোহেল মিয়া (২১) এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামে এই ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের মো. কেরামত আলী ছেলে।

 

এলাকাবাসী জানান, নিহত সোহেল মিয়া কৃষি কাজ করতেন। কি কারনে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। পরিবারের দাবি, সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন।

 

মাধবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর