মোদির সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে : জিএম কাদের

প্রকাশিত: 6:12 PM, March 24, 2021

মোদির সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে : জিএম কাদের

বিজয়ের কণ্ঠ ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি মনে করেন, নরেন্দ্র মোদির এই গুরুত্বপূর্ণ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে।

 

নরেন্দ্র মোদির ঢাকা আগমনকে কেন্দ্র বুধবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে জিএম কাদের এসব আশাবাদ ব্যক্ত করেন।

 

নিজের সই করা বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করে যাবে। কারণ, আমরা একটি কৃতজ্ঞ জাতি। আমরা ভারতের সাসঙ্গে সব সময় সুপ্রতিবেশীসুলভ আচরণ করে আসছি। আমি আশা করি, এই বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে।’

 

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর