নগরের মেন্দিবাগে সন্ত্রাসী হামলায় আহত ২ : আটক ১

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

নগরের মেন্দিবাগে সন্ত্রাসী হামলায় আহত ২ : আটক ১

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১১টার দিকে সিলেট নগরের মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে তাদের উপর হামলা চালানো হয়।

 

হামলায় গুরুতর আহতরা হলেন- শাহী ঈদগাহ এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে রায়সুল (২৬) ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (২৮)। এর মধ্যে আহত আব্দুল আহাদকে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় বাদল নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজার নির্দেশনায় শুক্রবার রাত সোয়া ১২টার শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই সুহেলের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উপশহর থেকে তাকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

 

স্থানীয়রা জানান, মেন্দিভাগ পয়েন্টের পূর্বপাশ (শাহপরাণ থানাধীন) থেকে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে মেন্দিবাগ ল’ কলেজ পয়েন্টের ওখানে আসলে তাদেরকে কুপিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে তাৎক্ষণিক এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) এহসান চৌধুরী, কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান- কেন, কি কারণে এই হামলা হলো তাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আহতদের একজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর