ঢাকা |
প্রকাশিত: 9:22 PM, June 26, 2021
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনারোধে দেড় বছর ধরে দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে স্কুল-কলেজ ভার্সিটি ও মাদ্রাসা। তবে থেমে নেই জন্ম মৃত্যু, প্রেম-ভালোবাসা ও বিয়ে শাদী। হাসপাতাল গুলোতে আগের মত ডেলিভারী সিজার ব্যবসা না হলেও থেমে নেই জন্ম। সিজার ছাড়া ঘরোয়া পরিবেশে জন্ম নিয়েছে ও নিচ্ছে গরীব-ধনী সব পরিবারের শিশু। ধনী গরীব সবার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে। করোনার অজুহাতে বা ভয়ে বাদ পড়ছে না বিয়ে শাদী ও প্রেম-প্রীতি। বরং অবসর ও অবকাশকালীন সময়ে যেমন জন্মের হার বৃদ্ধি পেয়েছে তেমনি ডিজিটাল যোগাযোগ ও প্রেম-ভালোবাসার মধ্যদিয়ে বিয়ে-শাদীর মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। তবে চিরায়ত ও যুগযু ধরে চলে আসা সামাজিক নিয়মে হচ্ছে না বিয়ে শাদী। শত শত গাড়ির বহর নিয়ে বরযাত্রী নও করে পক্ষের কমিউনিটি সেন্টারের ভুরিভোজে যোগদান এবং আড়ম্বর অনুষ্ঠানে হচ্ছে না বিয়ে। ধনী গরীব সব পরিবারের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে সমানতারে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে। কাজী ডেকে এনে ৮/১০ জনের ভুরিভোজের মধ্যদিয়ে সম্পন্ন হচ্চে বিয়ে। নেই মাইক বাজিয়ে গান ও গায়ে হলুদ অনুষ্ঠান। সব আনন্দ-উৎসব যেনে খেয়ে গেছে বৈশ্বিক মহামারি করোনা। রমজান পরে গত একমাসে সিলেট নগরে হাজার খানেক বিয়ে সম্পন্ন হয়েছে ঘরে ভেতরে একেবারে সীমিত পরিসরে।
তাই গাড়িবহর আটকিয়ে হিজড়াদের যেমন চাঁদাবাজি অনেকটা বন্ধ হয়ে গেছে। তেমনি কমিউনিটি সেন্টার ওয়ালারাও ঊঁচু হারে ভাড়া দিতে পারছেন না তাদের সেন্টার। স্ট্যান্ডগুলোতে ভাড়াও যাচ্ছে না গাড়ির বহর। চুপিসারে হোটেল রেষ্টুরেন্টে সীমিত পরিসরে বিয়ের দু-একটি অনুষ্ঠান হলেও এখন তাও আর হচ্ছে না। ধরাবাঁধা রয়েছে প্রশাসনের। গত কয়েকদিন ধরে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের দায়ে অভিযান ও জরিমানা দিতে হচ্ছে নগরের একাধিক হোটেল রেষ্টুরেন্টকে। তাই হোটেল রেষ্টুরেন্টেও সীমিত পরিসরে বিয়ে শাদীর অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে।
তবে ঘরেবা বাসাবাড়িতে বিয়েতে এখনো কোন বাঁধা আসেনি। বাঁধা আসেনি কাজীদের উপর বিয়ে রেজিষ্ট্রি করণে। গত সপ্তাহে বিয়ের ভুরিভোজ অনুষ্ঠান করতে দেওয়ায় এক অভিজাত রেষ্টুরেন্টকে গুনতে হয়েছে মোটা অংকের জরিমানা। আর শুক্রবার নগরের দুটি হোটেল-রেষ্টুরেন্টকে এমনকি বর ও কণে পক্ষকেও গুনতে হয়েছে জরিমানা।
শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরেট জেলা কালক্টেরেট-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পরিচালিতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ওই ম্যাজিষ্ট্রেট।
অভিযান শেষে তিনি সাংবাদিদের জানান, সিলেটে দিন দিন করোনার সংক্রমণ ভয়াবহ আকারে বাড়ছে। এরই মাঝে করোনাকালীন বিধি-নিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় নগরীর মিরবক্সটুলাস্থ রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে ৫০ হাজার টাকা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এবং ১০ হাজার টাকা কনে ও বরপক্ষকে জরিমানা করা হয়। বর ও কনে পক্ষকে জরিমানা অমানবিক বলেও অনেকে মন্তব্য করেছেন।
অন্যদিকে, নগরের তালতালাস্থ হিলটাউন হোটেল কর্তৃপক্ষকে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তাই করোনার কারণে জরিমানা দিয়েও করতে হচ্ছে বিয়ে শাদী। আগামীতে বাসাবাড়ি ও ঘরে বিয়ের অনুষ্ঠান করা যাবে কি না এ নিয়ে চিন্তায় রয়েছে ভাবী বর-কণে ও তাদের অভিবাবকগণ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host