ঢাকা ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনাকালীন স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় সিলেট নগরের ৩ রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রমাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ৩টি রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট নগরের সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেনে অভিযান চালিয়ে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেল ৪টায় এই হোটেলে অভিযান পরিচালিত হয়।
করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে জণজমায়েত করে এক প্রবাসী পরিবারের পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে হোটেল ভ্যালি গার্ডেন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
এসময় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেনকে ২০ হাজার টাকা এবং নগরের উপশহরের বে লিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করে এসব রেস্টুরেন্টে ৫০ জনের অধিক মানুষ জমায়েত করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host