রোটারি বর্ষবরণে নগরে করোনা সচেতনতামূলক প্লে-কার্ড স্থাপন

প্রকাশিত: 2:18 AM, July 2, 2021

রোটারি বর্ষবরণে নগরে করোনা সচেতনতামূলক প্লে-কার্ড স্থাপন

রোটারি বর্ষ ২০২১-২২ কে বরণ উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে করোনা সচেতনতামূলক প্লে-কার্ড স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর আওতাধীন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে দিনভর নগরের বিভিন্ন স্থানে এসব প্লে-কার্ড স্থাপন করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট অরেঞ্জ সিটি ক্লাবের পিপি রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, এজি রোটারিয়ান পিপি আবু সুফিয়ান, জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি ফয়সাল করিম মুন্না, অ্যাসিস্ট্যান্ট জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি আজিজুর রহমান, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর আইপিপি রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সাইফুর রহমান, রোটারি ক্লাব এম্পোরিয়াল এর প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান কবির চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল বাছিত, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম চৌধুরী, ক্লাব ট্রেজারার রোটারিয়ান দেওয়ান রুশু চৌধুরী, ক্লাব ডাইরেক্টর রোটারিয়ান আসাদুজামান রনি প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে পিডিজি এম আতাউর রহমান পীর বলেন, রোটারিয়ানদের কাজ হচ্ছে নিজ অর্থ ব্যয় করে সামর্থ অনুযায়ী অন্যের সেবা করে তাদের মুখে হাসি ফুটানো এবং পৃথিবীকে বসবাস উপযোগী শান্তিময় স্থান হিসেবে গড়ে তোলা। তিনি লকডাউনের সময় ভাসমান মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনা সচেতনতামূলক প্লে-কার্ড স্থাপন কর্মসূচি অব্যাহত রাখতে উপস্থিত রোটারিয়ানদের আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর