ইমজায় কামরান-আছমা হেলথ কেয়ারের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

প্রকাশিত: 11:20 PM, July 2, 2021

ইমজায় কামরান-আছমা হেলথ কেয়ারের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

কোভিড সংক্রমণ রোধে কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিসের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়।

 

শুক্রবার বাদ জুমআ’ সংগঠনের কার্যালয়ে সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন কামরান-আছমা হেলথ কেয়ার সার্ভিসের চেয়ারম্যান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।

 

এসময় উপস্থিত ছিলেন- ইমজার সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, প্রত্যূষ তালুকদার, গুলজার আহমদ, সেলিম হাসান, কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিসের জেনারেল সেক্রেটারি ডা. তাজুল ইসলাম আসাদ, ডা. শাহিন আহমদ, আবি আহমদ, জামিল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর