ঢাকা |
প্রকাশিত: 9:44 PM, July 13, 2021
নগরের হতদরিদ্র জনগণের মাঝে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট। সিলেট কোভিড প্যান্ডামিকের মধ্যে থাকা এসব পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদানের নিমিত্তে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার সিলেট সার্কিট হাউজের সামনে রবীন্দ্র স্মরনীতে ২০০ জনের হাতে রান্না করা খাবার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিডিজি লে: কর্নেল প্রিন্সিপাল আতাউর রহমান পীর।
ক্লাব প্রেসিডেন্ট সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসাইন এজি পিপি আবু সুফিয়ান, আইপিপি রোটা. রেহান উদ্দিন রায়হান, ক্লাব চার্টার মেম্বার ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি রোটা. আব্দুর রহমান জামিল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ইকবাল হোসাইন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসিত, ট্রেজারার দেওয়ান রুসু চৌধুরী, ডাইরেক্টর আসাদুজ্জামান রনি ও চিফ সার্জেন্ট তাজ উদ্দিন খান আলম। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host