ঢাকা |
প্রকাশিত: 9:49 PM, July 13, 2021
সিলেটে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক কিশোরীর চিকিৎসায় আর্থিক সহায়তা ও সুস্থ না হওয়া পর্যন্ত রক্ত দান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট। এ লক্ষ্যে মঙ্গলবার অসুস্থ ওই কিশোরীকে দেখতে যান ক্লাবের নেতৃবৃন্দ। এসময় তারা কিশোরীর শারিরীক খোঁজ খবর নেন ও সহায়তা প্রদানসহ রক্তদান অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিডিজি লে: কর্নেল প্রিন্সিপাল আতাউর রহমান পীর।
ক্লাব প্রেসিডেন্ট সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসাইন এজি পিপি আবু সুফিয়ান, আইপিপি রোটা. রেহান উদ্দিন রায়হান, ক্লাব চার্টার মেম্বার ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি রোটা. আব্দুর রহমান জামিল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ইকবাল হোসাইন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসিত, ট্রেজারার দেওয়ান রুসু চৌধুরী, ডাইরেক্টর আসাদুজ্জামান রনি ও চিফ সার্জেন্ট তাজ উদ্দিন খান আলম। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host