রেড ক্রিসেন্ট হাসপাতালে রোটারি মেট্রোপলিটন’র বৃক্ষরোপণ

প্রকাশিত: 10:04 PM, July 13, 2021

রেড ক্রিসেন্ট হাসপাতালে রোটারি মেট্রোপলিটন’র বৃক্ষরোপণ

সিলেট রেড ক্রিসেন্ট হাসপাতালে বনজ ও ফলজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট। মঙ্গলবার হাসপাতালের ভবন সংলগ্ন খালি জায়গায় এসব বৃক্ষরোপণ করা হয়।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিডিজি লে: কর্নেল প্রিন্সিপাল আতাউর রহমান পীর।

 

ক্লাব প্রেসিডেন্ট সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসাইন এজি পিপি আবু সুফিয়ান, আইপিপি রোটা. রেহান উদ্দিন রায়হান, ক্লাব চার্টার মেম্বার ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি রোটা. আব্দুর রহমান জামিল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ইকবাল হোসাইন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসিত, ট্রেজারার দেওয়ান রুসু চৌধুরী, ডাইরেক্টর আসাদুজ্জামান রনি ও চিফ সার্জেন্ট তাজ উদ্দিন খান আলম। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর