চতুর্থ দিনের মতো দেশ থিয়েটারের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত: 8:11 PM, July 15, 2021

চতুর্থ দিনের মতো দেশ থিয়েটারের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

দেশ থিয়েটার সিলেটের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে পিছিয়ে থাকা সাধারণ মানুষের মাঝে ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য বুধবার শহরে বিভিন্ন শ্রেণি-পেশার ২০০ মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে লাকুরতলা চা-বাগান শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেশ থিয়েটার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটের জনপ্রিয় নাট্যঅভিনেতা কামাল আহমেদ দূর্জয় বলেন, বাংলাদেশে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইতিমধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটিই বেড়েছে। কোভিড মোকাবিলায় মাস্ক ও স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই। তাই আজ থেকে মাঠে দেশ থিয়েটারের নাট্যকর্মী সদস্যরা মাঠে থাকবে। তাঁরা জনগণের কাছে করোনার ভয়াবহতা তুলে ধরবেন। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করবেন। এসময় তিনি সিলেটবাসীকে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কবির খাঁন, সমাজসেবক বিলকিস বেগম, স্পৃহা থিয়েটার সাধারণ সম্পাদক তাহের খাঁন ও প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর