রোটারী মেট্রোপলিটন’র খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: 9:51 PM, July 25, 2021

রোটারী মেট্রোপলিটন’র খাদ্যসামগ্রী বিতরণ

কোভিড প্যান্ডামিকে কঠোর লকডাউনে খাদ্যাভাবে জর্জরিত সাধারণ জনগণের মধ্যে রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সিলেটের ৫০টি পরিবারকে এক সপ্তাহ করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

সেই সাথে করোনা সচেতনতায় সকলের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করে সংগঠনটি।

 

এ সময় ক্লাবের পরিচালনায় স্বর্নশিখা সমাজকল্যাণ স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণ, নিরাপদ সড়ক সচেতনায় লিফলেট প্রচার ও ক্লাব ডাইরেক্টর আসাদুজ্জামান রনির বিবাহবার্ষিকী সেলিব্রেট করা হয়।

 

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সাইফুর রহমান পিএইচএফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র, জননন্দিত কাউন্সিলর ও এসাইন ডেপুটি গভর্নর ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট তৌফিক বক্স লিপন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইপিপি রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, ক্লাব সেক্রেটারি ইঞ্জি মঈনুল ইসলাম চৌধুরী, ক্লাব ট্রেজারার দেওয়ান রুসু চৌধুরী ও ক্লাবের ডাইরেক্টর রোটা আসাদুজ্জামান রনি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর