ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বদলি করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়। বদরুল হক এর আগে সিসিকের সচিবের দায়িত্বে ছিলেন।
বর্তমানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন বিধায়ক রায় চৌধুরী। গত ৭ সেপ্টেম্বর তাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। এর আগে ২০১৮ সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে যোগ দেন বিধায়ক রায় চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host