পররাষ্ট্রমন্ত্রীর বড়বোন আয়শা মারা গেছেন

প্রকাশিত: 10:08 PM, January 3, 2023

পররাষ্ট্রমন্ত্রীর বড়বোন আয়শা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের বড়বোন আয়শা খাতুন নিনা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টায় তিনি সিলেট নগরের হাউজিং এস্টেটস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাদ আসর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজি মোজাফফর দাখিল মাদরাসার মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

তার স্বামী বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত মোহাম্মদ মোজাক্কির। তিনি মৌলবীবাজারে আগুনশি এলাকার বাসিন্দা। তবে তারা পরিবার নিয়ে সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় বসবাস করে আসছিলেন।

আয়শা খাতুনের বাবা সিলেটের বিশিষ্ট আইনজীবী মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মাতা মরহুমা সৈয়দা শাহার বানু। মা-বাবা দুজনই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাদের ১০ ছেলে মেয়ের মধ্যে প্রয়াত আয়শা ছিলেন সবার বড় সন্তান। তার অন্য দুই ভাই হলেন সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত ও সাবেক সচিব ড. এ কে মুবিন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বোন আয়শার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর