অটোরিকশা উল্টে আহত নারী আইনজীবীর মৃত্যু

প্রকাশিত: 4:07 AM, January 7, 2023

অটোরিকশা উল্টে আহত নারী আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সিলেটে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কের বিশ্বনাথ উপজেলাধীন চানভরাং এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন।
ফারহানা বেগম জেলা আইনজীবী সমিতির সদস্য ও একই সমিতির সদস্য ইসরাফিল আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
শুক্রবার রাত ১০টায় তার পিত্রালয় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন হাবিবনগর জামে মসজিদে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আদালতের কাজ শেষে পিত্রালয় জগন্নাথপুরের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হন ফারহানা বেগম। চাঁনভরাং এলাকায় যাওয়ার পর অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন ফারহানা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হলে শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর