ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ, সিলেটের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্র-ছাত্রী অভিভাবক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৬, ৮ ও ৯ জানুয়ারি এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এরমধ্যে রয়েছে সিলেট শহরের জামেয়া নূরুল হেরা মাদ্রাসা, বেতের বাজার, জামেয়া ফারুকিয়া মাদ্রাসা, বাগবাড়ী, মাছিমপুর হাফেজিয়া মাদ্রাসা এবং ঝালোপাড়া, জামেয়া উম্মাহাতুল মু’মিনীন মহিলা টাইটেল মাদ্রাসা।
বেতের বাজার জামেয়া নূরুল হেরা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণপূর্ব উদ্বোধনী অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক এর পরিচালনায় ও সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. আল আমিন।
বক্তারা বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ এর বিভিন্ন সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বন্যা দুর্গতদের সাহায্য প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, কন্যাদায়গ্রস্থ পিতা-মাতা ও অস্বচ্ছল শিক্ষর্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং সিলেটে মৃত্যুবরণকারী নাগরিক যারা তাদের লাশ বরিশালে পৌঁছাতে সামর্থ্যবান নয় তাদের লাশ পৌঁছে দেয়ার ব্যবস্থা করা ইত্যাদি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু নোমান, সহ-অর্থ সম্পাদক মোঃ শফিকুল আলম, নির্বাহী সদস্য মোঃ শাহিন হোসেন, আজীবন সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাইয়েদুর রহমান, জামেয়া নূরুল হেরা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা এখলাছুর রহমান, জামেয়া ফারুকিয়া মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী আব্দুল মতিন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host