সিলেটে সংবাদ সম্মেলনে অভিযোগ
করিম উল্লা মার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আমির

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

<span style='color:#077D05;font-size:19px;'>সিলেটে সংবাদ সম্মেলনে অভিযোগ</span> <br/> করিম উল্লা মার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আমির

বিজয়ের কণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যে বসে মো. আমিরুল ইসলাম সিলেটের ঐতিহ্যবাহী মার্কেট করিম উল্লা’র মালিকপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ জানুয়ারি) বেলা ২টায় সিলেট মহানগরের বন্দরবাজারস্থ করিম উল্লা মার্কেটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ তুলে ধরেন মার্কেটের স্বত্বাধিকারী মো. আতাউল্লা সাকের।
লিখিত বক্তব্য তিনি বলেন- ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামের মরহুম তহুর আলীর ছেলে মো. আমিরুল ইসলাম মার্কেটের ফার্স্ট ফ্লোরের (দ্বিতীয় তলার) ৩৪ নং দোকানকোঠা অগ্রীম ভাড়া বাবদ ৫ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে বন্দোবস্ত নেন। ভাড়া নেওয়ার পর থেকে আমিরুল কয়েক বছর ভাড়াটিয়া চুক্তিপত্রের শর্তগুলো মেনে চললেও ২০২০ সাল থেকে অনেক শর্ত ভঙ্গ করতে শুরু করেন। চুক্তিপত্রের ২১ নং শর্ত ভঙ্গ করে তিনি ৩ মাসের অধিক সময় ভাড়া প্রদান না করায় নিয়ম অনুযায়ী গত বছরের ১ জুলাই মালিকপক্ষ সেই দোকানকোঠা তাদের দখলে নিয়ে নেন।
এর আগে একাধিকবার আমিরুলের সঙ্গে যোগাযোগ করে ভাড়া আদায়ের তাগিদ দেন। সর্বশেষ তার কাছে লিগ্যাল নোটিশও পাঠানো হয়। কিন্তু তিনি ভাড়া প্রদান না করে উল্টো মালিকপক্ষের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন।
এক পর্যায়ে আমিরুল যুক্তরাজ্যরস্থ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিলেট সিটি করপোরেশন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট কোতোয়ালি থানায় মার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু সকল দপ্তর, প্রশাসন ও প্রতিষ্ঠানের তদন্তে আমিরুলের চুক্তিপত্রের শর্তাবলী ভঙ্গ করার বিষয়টি উঠে আসে। এরপরেও তার অপতৎরতা অব্যাহত থাকলে একপর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে আমিরুলকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তার কোনো বৈধ ভিত্তি না থাকায় তিনি আদালতের দ্বারস্থ না হয়ে অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।
সংবা সম্মেলনে আতাউল্লা সাকের আরও বলেন- প্রবাসী আমিরুল শুধু চুক্তিপত্রের শর্তাবলীই ভঙ্গ করেননি, মার্কেটের ব্যবসায়ী সমিতির আরোপিত নিয়ম ভঙ্গ করে তিনি প্রবাস থেকে অবৈধ উপায়ে মোবাইল ফোন নিয়ে এসে তার ভাড়া নেওয়া দোকানে বিক্রি করতেন। বিষয়টি পুলিশ মারফত মালিকপক্ষ অবগত হলে তাকে একাধিকবার মৌখিকভাবে নোটিশ করা হয়। কিন্তু তারপরও তার এমন অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকে। এছাড়াও প্রতিবেশি ব্যবসায়ীসহ মালিকপক্ষের লোকজনের সঙ্গে তিনি অনেকবার অসৌজন্যমূলক ও উদ্যত আচরণ করেছেন। সর্বশেষ সম্প্রতি আমিরুল ইসলাম যুক্তরাজ্যে বসে একটি প্রেস কনফারেন্স করেন। এতে তিনি কোনো কাগজপত্র না দেখিয়ে শুধু মুখে করিম উল্লা মার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার করে গেছেন। তিনি বলেছেন- তার দোকানকোঠা জবরদখল করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় মালিকপক্ষ তাদের দোকানকোঠার দখল বুঝে নিয়েছে। আমিরুলের এমন অপপ্রচারের বিরুদ্ধে মার্কেটের মালিকপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান আতাউল্লা সাকের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, মহানগর ব্যবসায়ী এক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের পরিচালক মো. আব্দুর রহমান (জামিল), করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ছানা উল্লাহ্ ফাহিম ও কুদরত উল্লাহ্ ফায়ের, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল অদুদ পাভেল, সাবেক সভাপতি আব্দুল কাউয়ুম, বর্তমান সিনিয়র সহসভাপতি মারুফ আহমদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিশু।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর