ঢাকা ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র নতুন জিএম মোঃ আক্তারুজ্জামান লস্কর যোগদান করেছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি নতুন কর্মস্থল গোটাটিকরস্থ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ যোগদান করেন। এরপর রোববার থেকে তিনি অফিসের কার্যক্রম শুরু করেন।
এর পূর্বে তিনি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন কর্মস্থল সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ যোগদানকালে মোঃ আক্তারুজ্জামান লস্কর সমিতির গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে জনপ্রতিনিধি, প্রশাসন, সমিতি বোর্ড, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host