ঢাকা ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের নব নিয়ুক্ত ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইবনে সিনা হাসপাতাল সিলেট লি.। মঙ্গলবার এক সাক্ষাতে হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতালের ডিএমএস কর্ণেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লি. এর এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এহসান রুবেল খান এবং বিশ^বিদ্যালয়ের ট্রেজারার মো. শাহ আলম।
ইবনে সিনা হাসপাতালের ডিএমএস কর্ণেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ডাইরেক্টর থাকাকালীন সময়ে নব নিযুক্ত মাননীয় ভিসির সাথে একত্রে কাজ করার স্মৃতিচারণ করেন। তিনি ভিসির ন্যায় নিষ্ঠা দূরদর্শিতা ও সততায় সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয় বাংলাদেশের সেরা একটি প্রতিষ্ঠানে প্ররিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host