ঢাকা |
প্রকাশিত: 1:44 PM, January 1, 2019
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আল-হারামাইন গ্রুপের প থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরের আল-হারামাইন হসপিটালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক লি: এর পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবাল,্ সিলেট চৌহাট্টা ব্রাঞ্চের ম্যানেজার প্রশান্ত কুমার সিনহা, লালদিঘী ব্রাঞ্চের ম্যানেজার পীযুষ কুমার সরকার, মোস্তাফিজুর রহমানসহ হসপিটালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host