শাল্লার ছায়ার হাওরে জলাবদ্ধতা হাজার একর জমি ধ্বংসের মুখে

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

শাল্লার ছায়ার হাওরে জলাবদ্ধতা হাজার একর জমি ধ্বংসের মুখে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে জলাবদ্ধতার কারণে হাজার একর ফসলি জমি ধ্বংসের মুখে পড়েছে। এতে করে অন্তত ৭-৮টি গ্রামের মানুষের জীবন-জীবিকা প্রায় হুমকির মুখে।
জানা যায়, শাল্লার ছায়ার হাওরে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ার পথে। কৃষকরা তাদের বোরো ধান হারানোর আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।
তারা বলছেন, ‘আমাদের সব ফসল পানির নিচে চলে যাওয়ার পথে। এখনই যদি পানি না নামে, আমরা পুরোপুরি শেষ হয়ে যাবো, না খেয়ে মরে যাবো।’
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অন্তত সাতটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হাওরটি সরজমিন পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র দাস ও জহিরুল ইসলাম-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করছি।’
এদিকে, এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। হাওর অঞ্চলের কৃষকদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর