ঢাকা |
প্রকাশিত: 8:45 PM, March 29, 2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আলোকবর্তিকা মানব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
সংস্থার সাধারণ সম্পাদক মোছাম্মদ রাবেয়া বেগম-এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে রাবেয়া বেগম বলেন, ‘যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তাঁদের অবদান কখনোই ভোলার নয়। তাঁদের আদর্শকে বুকে লালন করেই আমাদের এই জনকল্যাণমূলক সংগঠন মানুষের সেবায় কাজ করে যাবে।’
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে আলোকবর্তিকা মানব কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host