যুক্তরাজ্যে যুবলীগ নেতার ফেসবুক পোস্ট ঘিরে সিলেটে উত্তেজনা : বাড়ি ভাঙচুর

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

যুক্তরাজ্যে যুবলীগ নেতার ফেসবুক পোস্ট ঘিরে সিলেটে উত্তেজনা : বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে অবস্থানরত সিলেটের এক যুবলীগ নেতার ফেসবুক পোস্টকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এরই সূত্র ধরে তার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপির উত্তেজিত নেতা কর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ছোট ভাই কামরান। গতকাল ১৮ জানুয়ারি রাতে সিলেটের কামালবাজার এলাকার বেটুয়ারমুখ গ্রামে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ফেসবুকে পোস্টকারী ওই নেতার নাম মো. আব্দুল মুহিত(৩৭)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের কামালবাজার এলাকার বেটুয়ারমুখ গ্রামের মো. মোক্তার আলীর ছেলে ও ১নং মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন নিজ ফেসবুক একাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক একটি স্ট্যাটাস দেন মো. আব্দুল মুহিত। যুক্তরাজ্য থেকে তিনি লেখেন- ‘অশিক্ষিত গণ্ডমূর্খ তারেক সে নাকি প্রধানমন্ত্রী হবে, সবই হাস্যকর, সেতো হাওয়া ভবন ছাড়া কিছুই বুঝে না।’ তাঁর এমন ফেসবুক পোস্টে সিলেটের বিএনপি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আলোচনায় বসেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে মারমুখি অবস্থায় মুহিতের বাড়িতে হামলা চালায়। এসময় মুহিতের ছোট ভাই কামরানকে ঘরে পেয়ে তাকে বেধম মারধোর করে গুরুতর আহত করা হয়। হামলায় ঘরের গুরুত্বপূর্ণ আসবাব ও মূল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা চলে গেলে আহত কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, আব্দুল মুহিত দেশে থাকাবস্থায় সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমানের অনুসারী ছিলেন। হাবিবের আশির্বাদপুষ্টে তিনি মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন। এরপর থেকে তাকে আর পেছনে থাকাতে হয়নি। এমপি হাবিবের নেতৃত্বে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন মুহিত। একটা সময় উন্নত জীবন গড়ার লক্ষ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগে যোগ দেন। সেখানকার আওয়ামী পরিবারের সবকয়টি অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অবশেষে ০৫ আগস্ট’২৪ ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলে আরও বেপরোয়া হয়ে উঠেন মুহিত। তিনি সেখানকার আওয়ামী কমিউিনিটিতে দেশবিরোধী বিভিন্ন প্রচারণা চালাতে থাকে।
হামলার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ জানান, ‘যুবলীগ নেতা মুহিতের ফেসবুক পোস্টকে ঘিরে এ হামলা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর