ঢাকা |
প্রকাশিত: 2:24 PM, September 5, 2026
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে বিয়াম ল্যাবরেটরি স্কুলে স্কুল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল, গোয়াইনঘাটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
প্রতিযোগিতায় ছিল কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্য। কবিতা আবৃত্তি বিভাগে ‘ভোর হলো’ ও ‘খোকার সাধ’ এবং চিত্রাঙ্কনে কাজী নজরুল ইসলামকে বিভিন্নভাবে উপস্থাপনের বিষয় নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host