ঢাকা |
প্রকাশিত: 12:56 PM, September 14, 2019
সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধিদের নিয়ে আলোচনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজরস্হ গ্রীন ডিজেবল ফাউন্ডেশন এর কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এ সময় প্রতিবন্ধিরা অতিথিদের সাথে তাদের অনুভূতি প্রকাশ করে এক মনোমুগ্ধকর গানের মাধ্যমে উপস্থিত অতিথিদের মন জয় করে। পরে অতিথিরা সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মো. হাসান আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রতিবন্ধি হাফিজ কয়েছ আহমদ।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা সিলেট এম সি কলেজ, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান, জি ডি এফ এর নির্বাহী পরিচালক বায়োজিদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিত, একরাম হোসেন, ইসলাম উদ্দিন, সেলিনা বেগম, রিমা বেগম, কামরুল হাসান, ফরহাদ আহমদ, ফরিয়াদ আহমদ, সাকির আহমদ, হারুন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host