ঢাকা |
প্রকাশিত: 1:25 PM, September 14, 2019
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল। গতকাল শনিবার দুপুরে ঢাকা থেকে আসা ওই প্রতিনিধি দল সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের লতিফপুর এলাকায় গিয়ে বিশ^বিদ্যালয়ের জন্য নির্ধারিত ৮০ একর জায়গা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বিশ্বামানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেখানে হবে গবেষণা, থাকবে চিকিৎসা নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ। এখানে নির্মাণ করা হবে এক হাজার শয্যার উন্নতমানের হাসপাতাল। ফলে সিলেটে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দ্বার উন্মোচন হবে।’
প্রতিনিধি দলে ছিলেন মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি মঞ্জুরুর রহমান, সহকারী প্রধান স্থপতি মাসুদ পারভেজ, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী। এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ও সহকারী পরিচালকও উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host