ঢাকা |
প্রকাশিত: 11:18 AM, September 25, 2019
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট সিটি পয়েন্টে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে অবিলম্বে ন্যায়পাল নিয়োগ ও তাদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক করত: বড় বড় দুর্নীতিবাজদের ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করত: চলমান সরকারের শুদ্ধি অভিযান আরো বেগবান করার দাবীতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফ্যাষ্টুন নিয়ে জমায়েত হন। জমায়েত শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্প্রতি রাজধানীতে শুদ্ধি অভিযানের প্রতি মোবারকবাদ জানিয়ে বলেন, ছোট লোকের দুর্নীতি পাপ, বড় লোকের দুর্নীতি মাফ এই নীতি আর চলতে দেয়া যায় না। শুদ্ধি অভিযান চলাকালে যুবলীগ নামধারী খালেদ ও জিকে শামীম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের কাছে শত শত কোটি টাকা, অবৈধ অস্ত্র মওজুদ দেখে দেশবাসী হতবাক। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই অবৈধ ক্যাসিনো ব্যবসা কিভাবে চললো দেশবাসী তা জানতে চায়। জনগণের জিজ্ঞাসা জিকে শামীম কাকে এবং কোন সংস্থাকে ১৫শ’ কোটি টাকা ঘুষ দিয়েছেন?
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সদস্য সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কানাইঘাট চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুন রশীদ এডভোকেট, দক্ষিণ সুরমা শাখার সভাপতি মো: আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, হারুনুর রশীদ সংগ্রাম, শাহিদুর রহমান ঝুনু, মাওলানা আব্দুল বাহার, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার রিখন, মহিলা সম্পাদিকা রুনা বেগম, যুব নেতা বোরহান খান, সৈয়দ নূর আহমদ, রতন তালুকদার, মো: আবুল কালাম, গোলাম রসুল খান রাজু, মাহমুদুল করিম বখত শাফি, নুরুল ইসলাম জিতু, আব্দুল্লাহ আল মামুন, সৌরভ আহমদ, শেখ মো: দিপু, মো: হৃদয় হাসান, রেজাউল ইসলাম, আখতার হোসেন, আব্দুস সামাদ, মো: গোলজার হোসেন সিরাজী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন গত ২২ সেপ্টেম্বর ২০১৯ দৈনিক সমকালে প্রকাশিত ঋণ জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, নিয়ম লঙ্গন করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগে মোট ১১ হাজার কোটি টাকা অনিয়ম চিত্র উঠে এসেছে। শুভন রাব্বানীর ফেয়ারশেয়ার নামে ১৮৬ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ গণমাধ্যমে এসেছে। সম্প্রতি গণমাধ্যমে আসা ক্যাসিনো ব্যবসা আয়ের সাথে অসঙ্গতিহীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন স¤্রাট, মোল্লা কায়সার, মোমিনুল হক উরফে সাঈদসহ ব্যক্তিবর্গদের বিরুদ্ধে অবিলম্বে দুর্নীতির মামলা দায়েরের জন্য দুদকের প্রতি জোর দাবী জানিয়ে তিনি আরো বলেন, উপরোক্ত দাবী সমূহ বাস্তবায়ন করতে না পারলে সরকারের আগামী দিনে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host