ঢাকা |
প্রকাশিত: 7:11 PM, May 5, 2025
কুলাউড়া প্রতিনিধি
৭৪ বয়সের হেদায়েতুল্লাহ ভোর থেকে রাত অবধি পায়ে হেঁটে প্রায় কয়েক’শ পাঠকের হাতে তুলে দিতেন পত্রিকা। তিনি কুলাউড়া উপজেলার অন্যতম পত্রিকা বিক্রেতা (এজেন্ট) হিসেবে পরিচিত। মো. হেদায়েত উল্লাহ হাওলাদার বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৫ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কুলাউড়া শহরের সকলের পরিচিত পত্রিকা বিক্রেতা হেদায়েত উল্লাহ গত ২৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মৌলভীবাজার সদরের লেইকভিউ হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখা হয়। বর্তমানে কিছুটা সুস্থ হলে ৩০ এপ্রিল কুলাউড়া ইউনিয়নের হরিপুরস্থ তার গ্রামের বাড়িতে তাকে আনা হয়। এখন তিনি বাড়িতেই চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host