ঢাকা |
প্রকাশিত: 1:56 AM, November 13, 2025
দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের সাঈদ মিয়ার বাড়ির পুকুর থেকে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো একই গ্রামের আব্দুল কাদিরের ৭ বছরের শিশুপুত্র রাহিম এবং একই গ্রামের মহিউদ্দিনের ৮ বছরের শিশুপুত্র মোহাম্মদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাহিম ও মোহাম্মদ বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এর কিছুক্ষণ পর এক পর্যায়ে পাড়া প্রতিবেশী সকলের অজান্তে আনুমানিক ২শ’ গজ অদূরে পা ফসকে বাইসাইকেলসহ প্রতিবেশী সাঈদ মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে তলিয়ে যায় অবুঝ শিশু দুটি। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে প্রতিবেশী ইব্রাহীম আলী পুকুরে তাদেরকে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। হৃদয় বিদারক এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host