ভারতীয় মদসহ ব্যবসায়ি আটক

প্রকাশিত: 7:35 PM, February 11, 2026

ভারতীয় মদসহ ব্যবসায়ি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাড়ির অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ি আটক। মঙ্গলবার রাত ১০টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রাম থেকে তাকে মালামাল সহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ির নাম মো বাবুল মিয়া (৩০)। সে মোদেরগাও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ১৯ (খ)।
এব্যাপারে তাহিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর থানা পুলিশ।
বাদাঘাট পুলিশ ফাড়ি ইনচার্জ মো হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়া নামের এক মাদক কারবারিকে মালামাল সহ আটক হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর