ঢাকা |
প্রকাশিত: 7:49 PM, February 16, 2026
ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ছাতক থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর-২৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রনজিত দাস, সিআর-১৬৭/২৫ (ছাতক) মামলার আসামি সানওয়ার হোসেন সবুজ, সিআর-৫৮১/২৫ (ছাতক) মামলার আসামি আকতার আলীকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ আসামীদের গ্রেফতারের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host