জগন্নাথপুরে আ.লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রকাশিত: 7:06 PM, February 18, 2026

জগন্নাথপুরে আ.লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জগন্নাথপুর উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পলাতক শেখ হাসিনা, তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুলের মালা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। কে বা কারা এই পতাকা উত্তোলন করে জানা যায়নি। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়। ৫ আগস্ট’২৪ ছাত্র জনতা এই কার্যালয়টি ভাঙচুর করে তালাবদ্ধ করে রাখে। দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থাতেই পড়ে ছিল কার্যালয়টি। কিন্তু বুধবার সকালে কার্যালয় খুলে সেখানে পতকালা উত্তোলন করা হয়।
প্রত্যেকদর্শী একজন জানান, সকাল ১১টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে পতাকা উত্তোলন করে এবং পলাতক শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবিতে মালা পরিয়ে যায়।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সঞ্চার হয় এবং এলাকাজুড়ে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর