জগন্নাথপুরে জুলাই শহীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

জগন্নাথপুরে জুলাই শহীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা পৌর শহরের আর.এফ.সি পার্টি সেন্টারে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কারা নির্যাতিত ছাত্রনেতা ইকবাল হোসাইন সভাপতিত্বে, জগন্নাথপুর ডিগ্রি কলেজ সাবেক যুগ্ম আহবায়ক মারজান চৌধুরীর পরিচালনায় জুলাই শহীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন হয়।
বৃহস্পতিবার ১৫ রমাদান (৫ মার্চ ২৬) জুলাই শহীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পবিত্র কুরআন তেলোয়াত করেন জগন্নাথপুর পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম।
স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সুমন আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য তুহিন আহমেদ, মিহির হোসেন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহান আহমেদ, কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমেদ, কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ আহনাফ হামিম, সহ সাধারণ সম্পাদক তারেক মিয়া, হাসান মেহেদী ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, হোসাইন আহমদ, রুকন মিয়া, আক্তার হোসেন, রনি মিয়া, সেলিম আহমেদ, সাইদুল ইসলাম, রাবেল মিয়া, জয়নাল হোসেন ,মইনুল হক, মাহিন,তাছলিম,তারেক,সইদুল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন দুর্দিনের ছাত্রদল নেতা তসকির আহমেদ, চিলাউরা ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কলেজ ছাত্রদল নেতা আকাশ, তাহমিদ, তাহরিয়ান,জীবন,আশরাফুল।
এসময় মোনাজাতে, জুলাই আন্দোলনে শহীদ হওয়া ভাইদের প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে , বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জগনাথপুর -শান্তিগগঞ্জ -৩ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব কয়ছর এম আহমেদ এর সুস্থতা কামনা করা হয়।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক সাসেক্স শাখার আহবায়ক, ঢাকা গুলশান জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর