ঢাকা ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে ভারতীয় ক্রীম, পেস্তা বাদামসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার এবং দুইজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে সিলেট সদর থানার পশ্চিম কাজলশাহ এলাকার সোনার বাংলা-৩৭ গ্রামের বাসিন্দা আঃ করিম (২৬) কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১৩৮০ পিস ভারতীয় ক্রীম উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা।
অপরদিকে, আরেক অভিযানে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামপুর গ্রামের সাবেক মেম্বার মোঃ জুয়েল আহমদ (২৮) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) অঔঘঅওঘ মসলা, ৫০ কেজি গুয়ামৌরি প্যাকেট এবং ১০০০ পিস ইঊঞঘঙঠঅঞঊ ক্রীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, দুইটি মামলায় উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ১৬ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক চোরাচালান মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host