ঢাকা ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক মহিলার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টায় পুলিশ সদর হাসপাতাল থেকে তিন মোবাইল চুরকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন- আব্দুর রহমান(২৫) ও তার প্রথম স্ত্রী রত্না বেগম(২০) এবং দ্বিতীয় স্ত্রী সুমাইয়া বেগম(২২)। আব্দুর রহমান শহরের উত্তর আরপিননগর আবাসিক এলাকার মৃত সেজলু মিয়ার ছেলে।
জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই হাসপাতালে প্রতিনিয়ত রোগীদের টাকা এবং মোবাইল ফোন চুরি হয়। ওদের সঙ্গে হাসপাতালের কিছু সংখ্যক আউট সোসিংয়ের কর্মচারী জরিত এমন অভিযোগও রয়েছে।
থানা পুলিশ জানায়, হাসপাতালের স্বেচ্ছাসেবক মমতাজ বেগমের মোবাইল ফোন চুরি করার সময় ভিডিও ফুটেজ দেখে তিন চুরকে আটক হাসপাতালের
প্রধান সহকারী। পরে থানায় জানালে এসআই মিজানুর রহমান চোরদের কাছ থেকে মোবাইল উদ্ধার করে থানায় আনার পর তাদের কাছ থেকে আরো দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ওরা তিনজনই পেশাদার চুর। মোবাইল চুরির অপরাধে তিনজনকে আটক করা হয়। ওদের নিজেস্ব কোন ঠিকানা নেই। জিজ্ঞাসাবাদ করে মোবাইল সহ দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। ওদের বিরুদ্ধে এমন মামলা দেব সহজে যাতে জামিন না পায়। জামিন পেলেই আবার চুরি করা শুরু করবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host