ঢাকা |
প্রকাশিত: 8:10 PM, March 30, 2026
নিজস্ব প্রতিবেদক
সিলেটে এক ব্যক্তির ব্যাংক হিসাব থেকে অনুমতি ছাড়া ৩ লাখ ১০ হাজার টাকা অন্য একটি হিসাবে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. ইসমাইল হোসেন আজাদ চৌধুরী জানান, গত ২৬ মার্চ তাঁর মোবাইল ফোন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কিছুক্ষণ পরই ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তর করা হয়। পরে বিষয়টি জানতে পেরে তিনি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি অভিযোগ করেন, যে হিসাবে টাকা গেছে, সেই হিসাবে আরও অনেকের অর্থ অবৈধভাবে স্থানান্তরের ঘটনা ঘটেছে। বিষয়টি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের কাজ বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী জানান, ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ পাননি। তিনি দ্রুত তদন্ত ও অর্থ ফেরত পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host