ঢাকা |
প্রকাশিত: 2:06 PM, July 22, 2019
নিজস্ব প্রতিবেদন:::
কল্লাকাটা গুজবের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদসূত্র জানায়, এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন অজ্ঞাত এক ব্যক্তি। পরিচয় জিজ্ঞেস করার পর ঠিকঠাক উত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে বাগান শ্রমিকরা তাকে গণপিটুনি দেয়।
পরে দেওড়াছড়া চা বাগানের মেডিক্যাল সুপারভাইজার গোপাল দেব তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host