ঢাকা |
প্রকাশিত: 2:15 PM, August 25, 2019
নিজস্ব প্রতিবেদন :::
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০১৯-২০ অর্থবছরের ৭ শ’ ৮৯কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা এছাড়া ঘোষিত বাজেটে আয় ও সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টায় করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে আয়ের উল্লেখযোগ্য খাতগুলো হলো, হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমরাত নির্মাণ ও পুনঃনির্মাণ কর ২ কোটি টাকা, পেশা ও ব্যবসা কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপন কর ১ কোটি ২০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি ২৫ লাখ টাকা প্রভৃতি।
এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরী ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প ২০০ কোটি টাকা।
বাজেটে রাজস্ব খাতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া অবকাঠামো খাতে ৫২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের কর নির্ধারক চন্দন দাশের পরিচালনায় বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন, সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৗশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, ফরহাদ চৌধুরী শামীম, আজম খান, শান্তনু দত্ত সন্তু, আব্দুর রকিব তুহিন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তৌফিক বক্স লিপন, রকিবুল ইসলাম ঝলক, সিকন্দর আলী, জিল্লুর রহমান উজ্জল, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর নাজমিন আক্তার কণা, রেবেকা আক্তার লাকি।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, তাপস দাস পুরকায়স্থ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ চন্দ্রনাথা নন্দ, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।
বাজেট ঘোষণার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিসিক মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম আল হাদী, সনাতন ধর্মের গীতা পাঠ করেন জ্যোতিষ চক্রবর্তী, খ্রিস্টান ধর্মের বাইবেল থেকে পাঠ করেন ডেভিড মনু দাস, বৌদ্ধদের ত্রিপিটক থেকে পাঠ করেন আনন্দ ভিক্ষু।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host