ঢাকা |
প্রকাশিত: 1:08 PM, August 26, 2019
নিজস্ব প্রতিবেদন :::
দৈনিক বিজয়ের কন্ঠের পরিবারের সাথে ২৬ আগষ্ট পত্রিকা কার্যালয় রংমহল টাওয়ারে এক মতবিনিময় সভা করেন ইউকের নর্থইস্ট অঞ্চলের এনটিভির প্রতিনিধি জাবেদ হোসাইন। মতবিনিময়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক মন্ডলির সভাপতি শিল্পপতি আলহাজ মুসলেহ উদ্দিন খান, দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান, সমাজসেবী আলহাজ মো. আব্দুর রব, সমাজসেবী বাহাউদ্দিন বাহার, পর্তুগাল প্রবাসী জোবায়ের হোসেন, আর্কিটেক ইঞ্জিনিয়ার আফিকুল ইসলাম জুনেদসহ পত্রিকার সংশ্লিষ্টরা। মতবিনিময়কালে দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক মন্ডলির সভাপতি শিল্পপতি আলহাজ মুসলেহ উদ্দিন খান বলেন, দৈনিক বিজয়ের কন্ঠ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিজয়ের কন্ঠ তার ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছে, তিনি পত্রিকার আরো সাফল্য ও উন্নতি কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host