ঢাকা |
প্রকাশিত: 10:45 AM, August 27, 2019
২৬ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এসএমপি সিলেট এর কতোয়ালী থানাধীন তালতলা চন্দ্রিকা মার্কেটের ভিতরে উত্তর পাশের দোকান ঘর থেকে ১৪ জন জুয়াড়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, চান মিয়া (৪৪), মোঃ ফাহাদ মিয়া (২৭), মোঃ রোকন আহমদ (২৮), বিল্লাল মিয়া (৪২), টিটু আহমেদ (২৭), মোঃ শাহিন মিয়া (২৪), বাবুল দেব (৩৫), সুভাস দে (৩৫), কামরুল হক (২৫), মোঃ শাহীন ইসলাম (২২), শামিম আহম্মেদ (২৬), মোঃ ইয়াছিন মিয়া (২১), তারিক আহমেদ (২৭), গৌতম দেব (৪২)। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host