ঢাকা |
প্রকাশিত: 10:10 AM, August 28, 2019
২৭ আগস্ট র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল অফিসার এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপি সিলেট এর ওসমানি মেডিক্যাল কলেজ এর ১ নং গেইট এর বিপরীতে সিলেট মেডিক্যাল সেন্টার নামক ফার্মেসীর ভিতরের রুমে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল কাদির (৪৫), পিতা- মৃত আব্দুল মজিদ, বাসা নং- ১৭৮,কাজল শাহ, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, মোঃ শুভ (৩০), পিতাঃ মৃত আবুল হোসেন, বাসা নং- ৩৬, ব্লক- বি, কাজল শাহ, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, তপু কুমার কর (৩৫), পিতাঃ মৃত অমিল মোহন কর, বাসা নং- ১৮৪,কাজল শাহ, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, মাসুম আহম্মেদ (৪২), পিতাঃ মৃত আব্দুল লতিফ, বাসা নং- ১৫০,বাতালিয়া, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, বিকাশ কর (৪৫), পিতাঃ মৃত জামিনি কর, বাসা নং- ১৭৭, দক্ষিন কাজল শাহ, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, সঞ্জয় দেব (৩০), পিতাঃ মৃত ফুলু মোহন দেব, বাসা নং- ১১০, ব্লক-ই, কাজল শাহ, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, মোঃ সেলিম আহমেদ (৫০), পিতাঃ মৃত আব্দুর নূর, বাসা নং- ২৫, ব্লক-বি, কাজল শাহ, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, মোঃ গিয়াস উদ্দিন (২৬), পিতাঃ আহসান উল্লাহ, সাং- জালালপুর, থানা, বালাগঞ্জ, জেলাঃ সিলেট বর্তমান এ/পি- কর্মচারী, জলসা রেস্টুরেন্ট, ১ নং গেইট উসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কাজল শাহ, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট, মোঃ ইজাজুল ইসলাম (২২), পিতাঃ মৃত শহিদ মিয়া, থানাঃ পূর্বধলা জেলাঃ নেত্রকোনা। গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ২৫,২৯০/- টাকা জব্দ করে র্যাব-৯। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host