ঢাকা |
প্রকাশিত: 12:47 PM, August 29, 2019
বিজয়ের কন্ঠ ডেস্ক :: ১ বছর ৬ মাস পালিয়ে থাকার পর নুরুল হক (৪০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সিলেট শহরের বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় দুটি ও বিশ্বনাথ থানায় একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরমধ্যে বিশ্বনাথ থানায় দায়েরকৃত সিআর ৫৩/১৫ নং মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজাসহ ও ৩ লাখ ৭০হাজার টাকার অর্থদণ্ড রয়েছে।
সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত ১৫৯২/১৭ নং সিআর মামলায় ১১ লাখ টাকার অর্থদণ্ডসহ ১০মাসের সাজা রয়েছে। তাছাড়া একই থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারির অপর মামলা নং (১৫৯২/১৭)। ওই তিন মামলায় তার বিরুদ্ধে ১৩ লাখ ৭০হাজার টাকার অর্থদণ্ড ও ১৬ মাসের সাজা রয়েছে।
গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, ১৩ লাখ ৭০ হাজার টাকার অর্থদণ্ড ও ১৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নুরুলহক প্রায় ১৬ মাস ধরে পলাতক ছিল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host