দৈনিক বিজয়ের কন্ঠে আলোকচিত্রী পদে সমরের যোগদান

প্রকাশিত: 4:48 PM, August 29, 2019

দৈনিক বিজয়ের কন্ঠে আলোকচিত্রী পদে সমরের যোগদান

স্টাফ রিপোর্টার :
সিলেটের বহুল প্রচারিত প্রিন্ট ও অনলাইন দৈনিক বিজয়ের কন্ঠে আলোচিত্রী (স্টাফ ফটোগ্রাফার) পদে যোগদান করেছেন সামছুদ্দিন আহমদ সমর। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরির বন্দরবাজারের রংমহল টাওয়ারে দৈনিক বিজয়ের কন্ঠ’র প্রধান কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান সামছুদ্দিন আহমদ সমরের হাতে পত্রিকার পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন।

সামছুদ্দিন আহমদ দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের বাসিন্দা।  সমর বর্তমানে সিলেটের সাপ্তাহিক গণমাধ্যম তাজুল ইসলাম সম্পাদিত সোনালী সিলেটে একই পদে কর্মরত রয়েছেন। সংবাদ বা তথ্য চিত্রের জন্য সামছুদ্দিন আহমদ সমরের সাথে ০১৭৩২-৭২৪৬৪৭ নং মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর