ঢাকা |
প্রকাশিত: 2:10 PM, August 31, 2019
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, গণতন্ত্রের অন্যতম মানসপুত্র, তৃতীয় শক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবীর এম এ জি আতাউল গণি ওসমানীর ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে পাক হানাদারদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ নেতৃত্বে আমরা এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে। স্বাধীনতা সংগ্রামের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি ৭১’র মুক্তিযুদ্ধকে চৌকসভাবে পরিচালনা করে বিশ্বের জেনালদের ইতিহাসে অন্যতম এক জেনারেল হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এক আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া তিনি কারো রক্তচক্ষুকে পরোয়া করেননি। বাংলাদেশের রাজনীতিতে গাদ্দার এবং মুনাফিকদেরকে কি ভাবে শায়েস্তা করতে হয় তিনি তা জানতেন। জাতির প্রতিটি দুর্যোগময় মুহুর্তে বটবৃক্ষের মতো জাতিকে আগলিয়ে রেখেছেন। রাজনীতিতে তিনি ছিলেন আপোষহীন ও সততার এক উজ্বল দৃষ্টান্ত। বর্তমানে রাজনীতি ও সামাজিক অস্থিরতা লাঘবে বঙ্গবীর এম এ জি ওসমানীর আদর্শকে লালন ও পালন করতে পারলে অনেকটা শান্তি ফিরে আসবে।
আল্লাহ তাঁর সমস্ত নেক আমল কবুল আর মঞ্জুর করে, মানুষ হিসেবে করা ভূল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন বলে নেতৃবৃন্দ আল্লাহ পাকের নিকট এই দোয়া কামনা করেন।
কর্মসূচিঃ
সূর্যোদয়ের সাথে সাথে অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ১১ ঘটিকার সময় দরগায়ে হযরত শাহজালাল (রহ:) এর মাজারে অবস্থিত বঙ্গবীর এম এ জি ওসমানীর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ। পরে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: অরুণ কুমার দেব এই আহবান জানিয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host