৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আলোচনা সভা রবিবার

প্রকাশিত: 2:28 PM, August 31, 2019

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট  মহানগর আলোচনা সভা রবিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা রবিবার বেলা সাড়ে ১২টায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপÍ সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।
শনিবার রাতে মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজকের (রবিবারের) আলোচনা সভাকে সফল করার জন্য মহানগর বিএনপির দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর